মহিলার কবরে কে নামবে
প্রশ্ন
গায়রে মাহরাম পুরুষ কি মহিলার কবরে দাফনের জন্য নামতে পারে, নাকি পারে না?
উত্তর
উত্তম হলো, মৃতকে কবরে রাখার জন্য মাহরাম নামবে। কখনো কখনো এমনও হয় যে, রাখার সময় কাফনের কিছু অংশ খুলে যায় এবং মৃতের শরীরে হাত লেগে যায়। যদি মাহরাম না থাকে, তাহলে অন্য দ্বীনদার ও তাকওয়াবান লোকেরা তাকে কবরে রাখবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।