الإفتاء

Enter a topic or fatwa name

মৃত স্ত্রীকে তার স্বামী কবরে নামাতে পারে কি না

প্রশ্ন

স্বামী জীবিত থাকা অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু হয়, তাহলে মরহুমা কি স্বামিত্বের গণ্ডি থেকে বেরিয়ে যায়, নাকি যায় না? আর [এরপর] পুরুষটি গায়রে মাহরাম বলে গণ্য হওয়া সঠিক কি না? তাছাড়া বাবা, ভাই, চাচা, ছেলে প্রমুখ প্রকৃত মাহরামদের উপস্থিতিতে উক্ত স্বামী মরহুমাকে কবরে নামাতে পারে কি না?

উত্তর

মৃত্যুর সাথে সাথে নিকাহ শেষ হয়ে যায়, [তাই স্বামী তাকে] স্পর্শ করতে পারে না। তবে [তার দিকে] তাকানো জায়েয। বাবা, ভাই প্রমুখ মাহরাম উপস্থিত থাকলে তারাই অগ্রাধিকারপ্রাপ্ত, তারাই কবরে নামাবে। [তবে] স্বামীর জন্যও [তাকে] নামানো এবং জানাযা স্পর্শ করা জায়েয।

সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া

সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।

বিষয়

এই অধ্যায়ে আরও

ভাষাসমূহ: English · Русский · العربية · Bosanski · Türkçe · Deutsch · বাংলা · اردو