“রওশন যমীর” (আলোকিত অন্তর)-এর অর্থ
প্রশ্ন
আল্লাহর বান্দারা যদি আলোকিত অন্তরের (روشن ضمیر) অধিকারী হন, তাহলে কি তাঁদের কাছে চৌদ্দ তবকের (সাত আসমান ও সাত যমীন) বিষয়াদি দৃশ্যমান হয় এবং তাঁরা কি সবকিছু জানেন?
উত্তর
“আলোকিত অন্তর”-এর অর্থ এই নয় যে, তাঁদের কাছে চৌদ্দ তবক দৃশ্যমান হয়; বরং অর্থ হলো, মহান আল্লাহ তাঁদের অন্তরে এমন নূর সৃষ্টি করে দিয়েছেন যে, তাঁরা সুন্নত ও বিদআত, সত্য ও মিথ্যা, হক ও বাতিল, আনুগত্য ও নাফরমানির মধ্যে এমন স্পষ্ট পার্থক্য করতে পারেন যে, কখনো বিদআত ও নাফরমানির দিকে ঝুঁকে পড়েন না—যাতে তাঁদের এই নূর ছিনিয়ে নেওয়া না হয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।