শিশুর কানে আযান দেওয়ার বিনিময়ে আপ্যায়ন ও কিছু দেওয়া
প্রশ্ন
শিশু জন্মের পর তার কানে আযান দেওয়ানোর জন্য মসজিদ থেকে কোনো ইমাম বা মোল্লাকে ডেকে আনা হলো এবং আযান দেওয়ার পর শিশুর পরিবার নিজেদের খুশিতে তাকে কিছু খাওয়াল ও কিছু টাকা দিল। এটি কেমন?
উত্তর
একে বাধ্যতামূলক নিয়মে পরিণত করা বা এর দাবি করা ভুল। আর বাড়িতে আগমনকারীর সম্মানার্থে যদি তাকে কিছু খাওয়ানো-পান করানো হয়, তাতে কোনো দোষ নেই।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।