ওয়ায ও তাবিজের বিনিময় নেওয়া
প্রশ্ন
প্রশ্ন: তাবিজ দিয়ে অথবা ওয়ায করে টাকা নেওয়া ও দেওয়া কেমন?
উত্তর
কেউ যদি ওয়ায করার চাকরি নেয় এবং বেতন নির্ধারিত হয়ে যায়, তবে বেতন নেওয়া শুদ্ধ। তাবিজ যদি সে জানে এবং তাতে শরীয়তবিরোধী কিছু না লেখে, তবে তার পারিশ্রমিক হিসেবে টাকা নেওয়াও শুদ্ধ। এই দুটি মাসআলাই “রদ্দুল মুহতার”-এর পঞ্চম খণ্ডে উল্লিখিত আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।