আবেদনে মিথ্যা তথ্য লিখিয়ে দ্বিতীয়বার হজ্জ করা
প্রশ্ন
প্রশ্নকারী 1940 সালে বায়তুল্লাহর হজ্জের সৌভাগ্য লাভ করেছে। এ বছর আবার হজ্জের ইচ্ছা হয়েছে। আমি কলকাতা থেকে হজ্জের আবেদন করার ইচ্ছা করেছি, যেখানে আমার এক চাচাতো ভাই ব্যবসার কারণে থাকেন; কিন্তু একটি অসুবিধা আছে: আবেদনপত্রে একটি প্রশ্ন ছাপা থাকে—“আপনি কি আগে কখনো হজ্জ করেছেন?” যদি হ্যাঁ-সূচক উত্তর দেওয়া হয়, তাহলে আবেদন মঞ্জুর হতে অসুবিধা হয়, বরং মঞ্জুর হওয়ার আশাই থাকে না; আর না-সূচক উত্তর দিলে তা মিথ্যা। জানতে চাই, হজ্জের সৌভাগ্য লাভের জন্য এ মিথ্যা বললে আমাকে কি ওজরগ্রস্ত (মা'যূর)
উত্তর
সেখানে প্রশ্নটি সারা জীবনের নয়, বরং পাঁচ বছরের। আপনি পাঁচ বছরের মধ্যে হজ্জ করেননি, তাই এ ঘরে না-সূচক উত্তর লিখে দেওয়া ঠিক হবে, মিথ্যা হবে না। তা ছাড়া যেহেতু আপনি কলকাতা থেকে যাচ্ছেন, তাই সেখান থেকে আপনি কখনোই হজ্জ করেননি—এটাও সত্য কথা। মিথ্যার কোনো প্রয়োজন নেই।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।