বদনজর থেকে রক্ষার জন্য শিশুদের মুখে কালো ফোঁটা দেওয়া
প্রশ্ন
বদনজর থেকে রক্ষার জন্য শিশুদের মুখে কালো ফোঁটা দেওয়া ঠিক কি না?
উত্তর
এটি শরীয়তের কোনো বিষয় নয়। নজর লাগা সত্য ও প্রমাণিত; পবিত্র হাদীসে তা আছে। তা থেকে রক্ষার জন্য যে চিকিৎসা ও উপায় অভিজ্ঞতায় প্রমাণিত, তা গ্রহণ করা ঠিক, যদি তাতে কোনো নাজায়েয কাজ করা না হয়। তাই এটা যদি অমুসলিমদের পদ্ধতি ও প্রতীকী রীতি (শিআর) হয়, তাহলে তা থেকে বেঁচে থাকা উচিত।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।