যে অপারেশনের পর সহবাসের সামর্থ্য থাকে না
প্রশ্ন
প্রশ্ন: যায়েদ বারো বছর আগে যীনতকে বিয়ে করেছে; সে তিন সন্তানের মা। সম্প্রতি যায়েদ বন্ধ্যাকরণ অপারেশন (?) করিয়েছে। যীনত বলছে, এই অপারেশনের কারণে যায়েদ সহবাসে অক্ষম হয়ে গেছে, এবং এখন সে তার সাথে থাকতে রাজি নয়, আর নিকাহ ফসখ (বাতিল) করতে চায়। সে কি তা ফসখ করতে পারে, নাকি পারে না? আর কোন অবস্থায় ফসখ করতে পারে? এমন অপারেশন করানো জায়েয কি না? এই অপারেশনের কারণে কোনো মুসলমান মারা গেলে তার জানাযার নামাযের হুকুম কী?
উত্তর
এমন অপারেশন করানো, যার ফলে সহবাসের সামর্থ্যই থাকে না কিংবা সন্তান জন্মদানের ক্ষমতাই সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, কিছুতেই জায়েয নয়; বরং এটি কঠিন গুনাহ। তবে এর কারণে নিকাহ ভেঙে যায়নি। যীনত যদি তার সাথে থাকতে না চায়, তবে কোনোভাবে অনুনয়-বিনয় করে, অথবা কোনো কিছুর প্রলোভন দেখিয়ে, অথবা মোহরের বিনিময়ে স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নেবে; কিংবা অন্য লোকেরা যায়েদের কাছ থেকে তালাক…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।