কুকুর পোষা
প্রশ্ন
প্রশ্ন: কুকুর পালনের বিধান কী? শুনেছি, যেখানে কুকুর থাকে সেখানে নেকীর ফেরেশতারা আসে না। আর কোন নিয়তে কুকুর পালন করা উচিত?
উত্তর
এটা ঠিক যে, যেখানে কুকুর থাকে সেখানে নেকীর ফেরেশতারা আসে না। তাই কুকুর পালন করা উচিত নয়। কিন্তু যদি ঘরবাড়ি, ফসল, গবাদি পশুর হেফাজত অথবা শিকারের প্রয়োজন থাকে, তাহলে কুকুর পালনে কোনো অসুবিধা নেই। [ar]وفي الأجناس: ولا ينبغي أن يتخذ كلبًا إلا أن يخاف من اللصوص أو غيرهم.
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।