জামাআতে ইসলামীর মতাদর্শ
প্রশ্ন
জামাআতে ইসলামীর লোকেরা একটি মসজিদে তাদের সাপ্তাহিক সমাবেশ করত; সমাবেশে তারা “তাফহীমুল কুরআন” পাঠ করত, তারপর হাদীস, তারপর মওদূদী সাহেবের খুতবাসমূহ (বক্তৃতামালা) অধ্যয়ন করত। তাবলীগ জামাআতের সাথে সম্পৃক্ত লোকেরা মসজিদের ভেতরেই হট্টগোল করে এই বলে জামাআতে ইসলামীর লোকদের এই সমাবেশ বন্ধ করিয়ে দিয়েছে যে, এরা ইসলাম থেকে সরে যাওয়া পথভ্রষ্ট, কাফের, ফাসেক ইত্যাদি। তাদের এই কথা কতটুকু সঠিক?
উত্তর
মওদূদী সাহেবের জামাআতে ইসলামী সম্পর্কে পাশের ফতোয়ায় লেখা হয়েছে, সেটি দেখে নিন। এই জামাআতকে কাফের বলা উচিত নয়; [তাদের বিরুদ্ধে] কুফরের ফতোয়া দেওয়া হয়নি। তাবলীগ জামাআতের জন্য কাউকে কাফের বলা থেকে পুরোপুরি বিরত থাকা আবশ্যক; কুফরের ফতোয়া দেওয়া মোটেও তার কাজ নয়। সে না জামাআতে ইসলামীকে কাফের বলবে, না তাদের সাথে বাহাস-বিতর্কে জড়াবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।