আমানতদারের মৃত্যুর পর তার ওয়ারিসদের কাছে আমানত দাবি করা
প্রশ্ন
প্রশ্ন: এক ব্যক্তি আরেকজনকে আমানত রাখার জন্য বড় অঙ্কের টাকা দিয়েছিল। আমানতদার (আমীন) সাহেব হঠাৎ ইন্তেকাল করেছেন। এই টাকার কথা দাতা ও আমীন সাহেব জানতেন। পরে আমীন সাহেবের ছেলের কাছে এই টাকা দাবি করা হচ্ছে, অথচ টাকাটা ঘরে বা বাইরে কোথাও পাওয়া যাচ্ছে না। জানতে চাই, তাদের এই দাবি করা সঠিক কি না? আর তাঁর ছেলের কর্তব্য কী, তিনি এ ক্ষেত্রে কী করবেন?
উত্তর
টাকার মালিকের মরহুমের ওয়ারিসদের কাছে দাবি করার পূর্ণ অধিকার রয়েছে। ওয়ারিসদের যদি জানা থাকে যে টাকাটা আছে এবং অমুক জায়গায় আছে, তবে তা দিয়ে দেওয়া তাদের ওপর আবশ্যক। যদি তারা স্বীকার না করে, বরং বলে যে টাকার মালিক মিথ্যা বলছে—সে আমাদের পিতার কাছে কোনো টাকা আমানত রাখেনি—আর মালিকের কাছে সাক্ষী না থাকে, তবে কসমসহ ওয়ারিসদের কথাই গ্রহণযোগ্য হবে। তারা কসম করে বলে দেবে যে, আমাদের…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।