ঈসালে সওয়াব উপলক্ষে চা পরিবেশন
প্রশ্ন
কিছু মুসলমান মাসিক বা সাপ্তাহিকভাবে এক জায়গায় অথবা বিভিন্ন বাড়িতে পবিত্র কুরআন পড়ে তাদের বন্ধু, আত্মীয়স্বজন ও সকল মুসলমানের রূহে সওয়াব বখশে দেয়, আর গৃহকর্তা সৌজন্যবশত চা ইত্যাদি পরিবেশন করেন। এভাবে সবাই মিলে কুরআন পড়া এবং চা ইত্যাদি গ্রহণ করার হুকুম কী—যখন এই আয়োজন মাঝেমধ্যে বাদও দেওয়া হয়?
উত্তর
এভাবে বিশেষ আয়োজনের সাথে কুরআন খানির মাধ্যমে ঈসালে সওয়াব করা [শরীয়তে] প্রমাণিত নয়—এ থেকে বিরত থাকা উচিত। ব্যক্তিগতভাবে করতে কোনো বাধা নেই। আর শেষে চা ইত্যাদি পরিবেশন করা বাহ্যত বিনিময় (মুআওয়াযা); এ থেকে বিরত থাকা উচিত।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।