আযানের পর কিছু উপদেশমূলক বাক্য
প্রশ্ন
আমাদের এখানে বহু বছর ধরে জুমুআর দিন মসজিদে আযানের পর “সালাত” ডাকা হয়, তারপর সবাই সুন্নত নামাযের জন্য দাঁড়িয়ে যায়; এরপর মুয়াযযিন লাঠি হাতে নিয়ে “إِنَّ اللهَ…” অথবা “لَقَدْ جَاءَكُمْ…” পড়ে কিংবা উর্দুতে কিছু উপদেশ দিয়ে সেই লাঠি ইমাম সাহেবের হাতে তুলে দেন। এই পদ্ধতি কি সঠিক? যদি সঠিক হয়, তবে কোনো নির্ভরযোগ্য হাদীসের কিতাব থেকে তা জানিয়ে দিন।
উত্তর
এই পদ্ধতি না কুরআন কারীমে আছে, না হাদীস শরীফে, না খুলাফায়ে রাশেদীনের জীবনীতে, না অন্য সাহাবায়ে কেরাম ﵃-এর ঘটনাবলিতে, না মুজতাহিদ ইমামগণের ফিকহে। তাই এ ধরনের জিনিস বাহ্যিকভাবে ভালো মনে হলেও প্রকৃতপক্ষে তা না আল্লাহর হুকুম, না রাসূলের হুকুম, না ফিকহের মাসআলা—বরং এটি দ্বীনের নামে একটি নতুন জিনিস, যাকে দ্বীন মনে করা হচ্ছে; তাই এটি বর্জন করা আবশ্যক।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।