পবিত্র কুরআন হাতে রেখে কসম
প্রশ্ন
কোনো কাজ করা বা না করার জন্য কি পবিত্র কালামুল্লাহর (আল্লাহর কালামের) কসম খাওয়া যায়? যদি না যায়, তাহলে এমন ক্ষেত্রে কী করা হবে, যখন কাজটি করা বা করানো অত্যন্ত জরুরি? পবিত্র কুরআনের ওপর হাত রেখে হলফ নেওয়া হয়ে থাকে। সে অনুযায়ী যদি পবিত্র কুরআনের ওপর হাত রেখে নিম্নোক্ত কথাগুলো বলানো হয়, তাহলে কেমন হবে: “আমি হলফ করে প্রতিশ্রুতি দিচ্ছি যে, অমুক কাজ আমি আজীবন আর করব না”? শরীয়তের দৃষ্টিতে জানাবেন।
উত্তর
শরীয়তের দৃষ্টিতে কসম নেওয়াটাই অপছন্দনীয়। তবু যদি এভাবে কসম খাওয়া হয়ে থাকে, তাহলে তা শরীয়তে গ্রহণযোগ্য হবে; তা যদি ভবিষ্যৎ সম্পর্কিত হয়, তাহলে এর বিপরীত কাজ করলে কাফফারা আবশ্যক হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।