ঋণগ্রস্তের জন্য ঋণ পরিশোধ, না নফল সদকা?
প্রশ্ন
এক ব্যক্তি একশ রুপি দিয়ে ব্যবসা করে এবং ছয়শ রুপির ঋণী। এই ঋণ থাকা অবস্থায় সে যদি কোনো মাদরাসা বা মসজিদ ইত্যাদিকে কিছু সাহায্য করতে চায়, তবে সে তা করতে পারে কি না? ঋণ পরিশোধই কি অগ্রগণ্য? আর সাহায্য করলে সে সওয়াবের অধিকারী হবে কি না?
উত্তর
এই চাঁদা নফলের স্তরে, আর ঋণ পরিশোধ করা ফরয। ফরয দায়িত্বে বাকি থাকা অবস্থায় কেউ নফল আদায় করলে সে সওয়াবও পায়, আবার ফরয বিলম্ব করার কারণে জবাবদিহিও করতে হবে। তাই সওয়াব হবে না বলা ঠিক নয়; তবে ঋণ পরিশোধের প্রতি যত্নবান হওয়া উচিত।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।