যাকাত অনাদায়ী থাকা অবস্থায় নফল সদকা দেওয়া
প্রশ্ন
যে ব্যক্তির ওপর ওয়াজিব যাকাত অথবা কাযা রোযা বাকি আছে, তা সত্ত্বেও সে দান (আতিয়্যা) করে অথবা নফল রোযা রাখে, তার এই কাজ সঠিক কি না? আর যদি কেউ এমন করে, তবে তা কি ফরযের হিসাবে গণ্য হবে, নাকি হবে না?
উত্তর
দান করলে সওয়াব পাওয়া যাবে, নফল রোযা রাখলেও সওয়াব পাওয়া যাবে; কিন্তু ফরয ও ওয়াজিবের চিন্তা না করে নফলে মশগুল হওয়া অবুঝপনা ও বুদ্ধিহীনতা।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।