ভগ্নাংশের (কুসূর) যাকাত—উদাহরণসহ
প্রশ্ন
ভগ্নাংশ (কুসূর)-এরও কি যাকাত আছে, নাকি নেই? থাকলে উদাহরণ দিয়ে বিস্তারিত বুঝিয়ে দিলে কৃতজ্ঞ থাকব।
উত্তর
নিসাবের যে ভগ্নাংশ এক-পঞ্চমাংশে পৌঁছে যায়, তাতেও যাকাত আসবে—এ বিষয়ে ঐকমত্য আছে। আর যে ভগ্নাংশ এক-পঞ্চমাংশের কম থেকে যায়, তাতে ইমাম আবু হানীফা ﵀-এর মতে যাকাত নেই; সাহিবাইন (ইমাম আবু হানীফা ﵀-এর দুই শাগরিদ)-এর মতে তাতেও যাকাত আছে। যেমন, রুপার নিসাব দুইশো দিরহাম, তার এক-পঞ্চমাংশ চল্লিশ। অতএব কারও কাছে যদি দুইশো চল্লিশ দিরহাম থাকে, তবে তার ওপর সর্বসম্মতিক্রমে ছয় দিরহাম যাকাত…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।