কূপ খনন করতে গিয়ে মাথার খুলি বেরিয়ে আসা
প্রশ্ন
আমরা একটি কূপ খনন করছিলাম, তখন তার মধ্যে একজন মৃত ব্যক্তির মাথার খুলি বেরিয়ে এলো। কিছু লোক বলছে, এটি কবরস্থান ছিল; আবার কিছু লোক বলছে, এখানে কখনোই কবরস্থান ছিল না; দশ বছর আগে এই জমিতে চাষাবাদ হতো।
উত্তর
এই স্থান যদি ওয়াক্ফ না হয়ে ব্যক্তিমালিকানাধীন হয়, তাহলে এখানে কূপ খনন করা, চাষাবাদ করা, বাগান করা—সবই বৈধ। এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মৃত ব্যক্তি যখন কবরে মাটিতে পরিণত হয়ে যায়, তখন কবরের হুকুম (বিধান) আর অবশিষ্ট থাকে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।