কবরস্থানে বাড়ি নির্মাণ, সেখানে বসবাস ও নামায আদায়
প্রশ্ন
প্রশ্ন: যায়েদ কবরস্থানের সীমানা-প্রাচীরের ভেতরে বাড়ি বানিয়ে স্থায়ীভাবে দিনরাত সেখানেই থাকতে চায়। কবরস্থানের সীমানার ভেতরে বাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস করা জায়েয কি না? বাড়িতে স্থায়ীভাবে থাকলে সে ফরয নামায, সুন্নত, নফল ইত্যাদি নামায পড়তে পারবে কি না—যখন কি না যেখানে বাড়ি বানানোর ইচ্ছা, সেখানে কোনো কবর নেই?
উত্তর
যদি উদ্দেশ্য হয় কবরস্থানের হেফাজত, তবে সবার পরামর্শক্রমে সেখানে সাধারণ একটি ঘর বানিয়ে একজন লোককে রাখা যেতে পারে; সেই ঘর কবরস্থানেরই থাকবে। সেই ঘরে নামায পড়া জায়েয হবে, যতক্ষণ সেখানে কবর নেই; আর কবর যদি (মুসল্লীর) সামনে থাকে, তবে নামায পড়া মাকরূহ, যেমন “কাবীরী”-তে আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।