কবরস্থানে দোকান নির্মাণ
প্রশ্ন
প্রশ্ন: বাবুগড় সেনানিবাসের একটি কবরস্থান আছে, তাতে কুকুর ঘুরে বেড়ায়। তাতে দোকান বানানোর হুকুম কী? চামাররা (ভারতের চর্মকার সম্প্রদায়ের লোক, যা নিম্নবর্ণ বলে গণ্য হতো) সেখানে অপবিত্র অবস্থায় ঘুরে বেড়ায় এবং নাপাক জিনিস ফেলে। এ ব্যাপারে হুকুম কী?
উত্তর
যদি সেই কবরস্থান ওয়াক্ফ হয়, তবে ওয়াক্ফকারী তা মৃতদের দাফনের জন্য ওয়াক্ফ করেছেন, দোকান বানিয়ে আয় করার জন্য ওয়াক্ফ করেননি; তাই এর অনুমতি নেই। এর চারদিকে প্রাচীর দেওয়া হোক এবং যাতায়াতের জন্য একটি দরজা রাখা হোক, যাতে সেখানে অনুচিত কাজ করা না যায়; আর কোনো পাহারাদার সেখানে রাখলে আরও ভালো।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।