মাদরাসার ছাত্র-ছাত্রীদের সহায়তা এবং তাদের “মাহবূব” ইত্যাদি শব্দে সম্বোধন করা
প্রশ্ন
যায়েদ নিজ সম্প্রদায়ের একজন হিতৈষী মানুষ। সে নিজেও অনেক ছাত্র-ছাত্রীকে সাহায্য করে এবং অন্যদের দিয়েও করায়। যায়েদের এই কাজ কি নিন্দনীয়? ওই ছেলে ও মেয়েদের যায়েদের গোলাম, দাসী, স্ত্রী, প্রেমিকা (মা'শূক) ও প্রিয়জন (মাহবূব) বলা কি ঠিক? এটা কি অপবাদ ও মিথ্যা অভিযোগ, নাকি নয়?
উত্তর
যে ব্যক্তি শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দ্বীনি ইলম অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সহায়তা করে, ব্যক্তিগত ও প্রবৃত্তিগত চাহিদা বা স্বার্থ যার সামনে নেই, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক উঁচু এবং সে অনেক বড় প্রতিদান ও সওয়াবের অধিকারী। তার জন্য নিন্দা ও তিরস্কারের শব্দ বলা জায়েয নয়। ভিত্তিহীন অভিযোগ ও অপবাদ দেওয়া হারাম এবং কবীরা গুনাহ।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।