মসজিদ ছেড়ে ঈদগাহে নামায আদায় করা
প্রশ্ন
একটি জনপদ আছে, চারদিকে মুসলিম বসতি, প্রতিটি পাড়ায় মসজিদ রয়েছে, আর জনপদের মাঝখানে ঈদগাহ। এখানে রমযান মাসে সবসময় এমন হয় যে, জনপদের অনেক লোক মসজিদ ছেড়ে পাঁচ ওয়াক্ত নামায ও তারাবীহ এই ঈদগাহেই পড়ে, অথচ তার আশপাশে চার-ছয়টি মসজিদ রয়েছে এবং মসজিদগুলোর আযান তারা ভালোভাবেই শুনতে পায়। তবুও এই লোকেরা মসজিদ ছেড়ে সারা রমযান খোলা ঈদগাহেই নামায পড়ে, আর বৃষ্টি হলে মসজিদ ছেড়ে পাশের স্কুলে নামায আদায় করে। এভাবে করা কতটুকু সঠিক?
উত্তর
মসজিদ ছেড়ে সারা রমযান ঈদগাহে নামায আদায় করা ভুল পদ্ধতি; এটি মসজিদগুলোকে বিরান ও জনশূন্য করে ফেলা। এমন করবেন না। সবাই পবিত্র রমযানে নিজ নিজ পাড়ার মসজিদগুলোকে আযান ও জামাআতের মাধ্যমে আবাদ রাখুন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।