জুতা পরে মসজিদে প্রবেশ ও নামায পড়া
প্রশ্ন
জুতা পরে নামায পড়ার নির্দেশ আছে কি নেই? যদি না থাকে, তাহলে যারা জুতা পরে নামায পড়ে তারা কোন ইমামের অনুসরণ করে?
উত্তর
জুতা পরে নামায পড়া নবী করীম ﷺ থেকেও বর্ণিত আছে, সাহাবায়ে কেরাম ﵃ থেকেও বর্ণিত আছে। কিন্তু এখন আমাদের মসজিদগুলোর অবস্থা সে যুগের মতো নয়; তাই ফকীহগণ লিখেছেন, জুতা পরে মসজিদে প্রবেশ করা মাকরূহ। এভাবেই আছে “আলমগীরী”-তে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।