বাড়ি ও মসজিদের মাঝখানে কতটুকু পথ ছাড়তে হবে
প্রশ্ন
আমাদের এখানে জামে মসজিদের পূর্ব দিকে এক ব্যক্তির জমি আছে। ঘর বানাতে বানাতে সে মসজিদের কাছাকাছি পর্যন্ত চলে এসেছে। এখন গ্রামবাসীরা তাকে বাধা দিচ্ছে যে, কমপক্ষে বারো ফুট ছেড়ে বানাতে হবে। সে বলছে, আমি যদি ছেড়ে বানাই, তাহলে আমার একটি কক্ষের ক্ষতি হয়। এখন এ ব্যাপারে শরয়ী ফয়সালা জানিয়ে দিন।
উত্তর
সাধারণ চলাচলের পথের জন্য এতটুকু জায়গা ছেড়ে দিতে হবে, যাতে মানুষ এবং সেখানকার প্রচলন অনুযায়ী গরুর গাড়ি, মালবাহী গাড়ি ইত্যাদি সহজে চলাচল করতে পারে। এর চেয়ে বেশি ছাড়তে তাকে বাধ্য করা হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।