ভিক্ষালব্ধ টাকা মসজিদে খরচ করা
প্রশ্ন
আমাদের মহল্লায় একজন অতিবৃদ্ধা নারী বাস করেন, যাঁর জীবিকার কোনো উপায় নেই; তিনি ভিক্ষাকেই পেশা করেছেন, মহল্লাবাসী তাঁকে সাহায্য করে। এভাবে তাঁর কাছে ভিক্ষার কিছু টাকা জমে গেল, তা দিয়ে তিনি মসজিদের জন্য একটি জায়নামায, একটি কুরআন শরীফ ও একটি তাসবীহ আনিয়ে দিয়েছেন। লোকেরা আপত্তি করছে; তারা বলে, এর ওপর নামায জায়েয নয়, আর বৃদ্ধাও কোনো সওয়াব পাবেন না। বৃদ্ধা এখনো জীবিত। কী করা উচিত?
উত্তর
প্রয়োজন ছাড়া ভিক্ষা চাওয়া গুনাহ। কিন্তু যখন তিনি টাকা চেয়েছেন এবং মহল্লাবাসী খুশিমনে তাঁকে দিয়েছে, তখন সেই বৃদ্ধা মালিক হয়ে গেছেন, আর তিনি মসজিদে যা দিয়েছেন, সেই দান সহীহ। এই জায়নামাযে নামায নিঃসন্দেহে জায়েয। বৃদ্ধাকে বুঝিয়ে দেওয়া হোক যে, এখন তোমার জন্য ভিক্ষা চাওয়া ঠিক নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।