পুরনো মসজিদ ভেঙে তার সামগ্রী নতুন মসজিদে লাগানো বা বিক্রি করা
প্রশ্ন
কোনো পুরনো মসজিদ ভেঙে, প্রশস্ত করে নতুন মসজিদ বানানো হলে এবং সেই পুরনো মসজিদের কিছু সামগ্রী — যেমন ইট, কাঠ ইত্যাদি — বেঁচে গেলে তা বিক্রি করে দেওয়া জায়েয কি না?
উত্তর
পুরনো মসজিদের যে সামগ্রী নতুন মসজিদ নির্মাণে কাজে আসবে না, তা বিক্রি করে তার মূল্য দিয়ে নতুন মসজিদ নির্মাণে কাজে লাগে এমন সামগ্রী কিনে নেওয়া হবে। আর পুরনো মসজিদের যে সামগ্রী বিক্রি করা হবে, তা কোনো মসজিদেরই কাজে লাগানো উত্তম; কেউ যদি তা কিনে নিজের বসতঘরে ব্যবহার করে, তাতেও অবকাশ আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।