الإفتاء

Enter a topic or fatwa name

প্রস্রাবখানা ও পায়খানার ওপরে মসজিদের গম্বুজ নির্মাণ

প্রশ্ন

আমাদের মসজিদে একটি গম্বুজ বানাতে হবে। যেখানে এই গম্বুজ বানাতে হবে, ঠিক তার নিচের অংশে প্রস্রাবখানা ও পায়খানা আছে। এর ওপর গম্বুজ বানানো আমাদের জন্য জায়েয হবে কি না?

উত্তর

মসজিদের যে স্থানটি নামাযের জন্য নির্ধারিত করা হয়েছে, তা ওপরে-নিচে সবটাই মসজিদ; এর নিচের অংশে প্রস্রাবখানা, পায়খানা ইত্যাদি বানানো জায়েয নয়। প্রয়োজন হলে মসজিদের ছাদে গম্বুজ বানানো যাবে। যদি এর নিচে প্রস্রাবখানা থাকে, তাহলে তা সেখান থেকে সরিয়ে ফেলা জরুরি।

সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া

সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।

বিষয়

এই অধ্যায়ে আরও

ভাষাসমূহ: English · Русский · العربية · Bosanski · Türkçe · Deutsch · বাংলা · اردو