মুসলমানদের নির্মিত মসজিদকে মসজিদে যিরার বলা
প্রশ্ন
মুসলমানদের তৈরি করা মসজিদকে মসজিদে যিরার (ক্ষতির উদ্দেশ্যে নির্মিত মসজিদ) বলা জায়েয কি না?
উত্তর
যদি পুরাতন মসজিদের ক্ষতি করার জন্য শত্রুতাবশত অন্য একটি মসজিদ নির্মাণ করা হয়, তাহলে এর দ্বারা সওয়াব পাওয়া যাবে না; এমন করা শরীআতে নিন্দনীয়। কিন্তু যদি শরীআত অনুযায়ী ওয়াক্ফ করে মসজিদ বানিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে তাকে আবাদ রাখা আবশ্যক; তাকে মসজিদে যিরার বলে ভেঙে ফেলা জায়েয নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।