হিজরী ও খ্রিষ্টাব্দের সূচনা
প্রশ্ন
অনুগ্রহ করে হিজরী সন ও ঈসায়ী সনের বিবরণ জানাবেন।
উত্তর
হিজরী সন গণনা করা হয় মহানবী ﷺ-এর হিজরতের বছর থেকে, আর ঈসায়ী সন গণনা করা হয় হযরত ঈসা ﵇-এর জন্ম থেকে। কেউ কেউ লিখেছেন, খ্রিষ্টানদের ভ্রান্ত বিশ্বাস অনুযায়ী (নাউযুবিল্লাহ) হযরত ঈসা ﵇-কে যে সময় শূলে চড়ানো হয়েছিল বলে তারা মনে করে, তখন থেকে এই সনের সূচনা হয়েছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।