অমুসলিম আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ
প্রশ্ন
প্রশ্ন: স্বামী স্ত্রীকে ভরণপোষণ দিত না এবং অকারণে কষ্ট দিত। এ কারণে এই নির্যাতিতা নারী আদালতে মামলা দায়ের করে বিবাহ বিচ্ছেদের (ফসখে নিকাহ) দাবি জানায়। আদালতের অমুসলিম বিচারক বিবাহ বিচ্ছেদের রায় ঘোষণা করেন এবং নিয়মমাফিক ফয়সালা দেন। এখন যদি আমরা এই নারীর ইদ্দত শেষ হওয়ার পর তার দ্বিতীয় বিবাহ দিয়ে দিই, তাহলে কি কোনো সমস্যা আছে?
উত্তর
বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে অমুসলিম বিচারকের রায় শরীয়তের দৃষ্টিতে যথেষ্ট নয়। হয় স্বামীর কাছ থেকে তালাক নিতে হবে, অথবা কোনো মুসলিম শাসক/কর্মকর্তার মাধ্যমে নিয়মমাফিকভাবে বিবাহ ফসখ করিয়ে নিতে হবে, অথবা খুলা করতে হবে। এরপর ইদ্দত পালন করে অন্যত্র বিবাহ করা সহীহ হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।