সুন্দরী মেয়ের লোভ দেখিয়ে তালাক দেওয়ানো
প্রশ্ন
প্রশ্ন: হিন্দা যায়েদকে প্ররোচিত করল: “তোমার স্ত্রী কুৎসিত, আমার মেয়ে সুন্দরী; তুমি যদি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তবে আমরা আমাদের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব।” যায়েদ প্ররোচনায় পড়ে গেল, আর হিন্দা চিঠি আনিয়ে যায়েদকে দিয়ে তিন তালাক লিখিয়ে নিল। এই চিঠি যায়েদের খালা যায়েদের পকেট থেকে বের করে ছিঁড়ে ফেলে দিয়েছেন। যায়েদের স্ত্রী বাপের বাড়িতে ছিল, এ বিষয়ে তার কিছুই জানা নেই। হিন্দা নিজের মেয়েকে যায়েদের সঙ্গে বিয়ে দিতে অস্বীকার করেছে। যায়েদ তার কৃতকর্মে অনুতপ্ত। শরীয়তের হুকুম কী?
উত্তর
যায়েদ এই লোভে তালাক দিয়ে অত্যন্ত খারাপ কাজ করেছে; এমন করা গুনাহ, যায়েদের ওপর তওবা ও ইস্তিগফার ওয়াজিব। তালাকে মুগাল্লাযা পতিত হয়ে গেছে: এখন সে রুজুও করতে পারবে না, আর হালালা ছাড়া তাকে পুনরায় নিকাহ করারও কোনো সুযোগ নেই। হিন্দা যা করেছে, তার নিষেধাজ্ঞা হাদীসে সুস্পষ্টভাবে রয়েছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।