তালাকের স্বীকারোক্তির মাধ্যমে তালাক
প্রশ্ন
নিবেদন এই যে, মুহাম্মাদ মুজতাবা, যিনি ঢলু নামে পরিচিত, শামীমা বানুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর ভালোবাসা ও সদ্ভাবের মধ্য দিয়ে দশ-বারো বছর কেটে যাওয়ার পর মুহাম্মাদ মুজতাবা তার বিবাহিতা স্ত্রীকে তার (পিতৃ)বাড়িতে এনে পৌঁছে দিল। এরপর সে আর রুখসতি (স্ত্রীকে স্বামীর ঘরে তুলে নেওয়া) করাতে আসে না; বরং অন্যদের সামনে বলে: “میں نے اس کو طلاق دیدیا” (“আমি তাকে তালাক দিয়ে দিয়েছি”)
উত্তর
মুখে তালাক দিলেও তালাক পতিত হয়ে যায়; লিখে দেওয়ার ওপর তা নির্ভরশীল নয়। অতএব স্বামী যেহেতু তালাকের স্বীকারোক্তি করছে, তাই তালাকের সময় থেকে তিন হায়েযের ইদ্দত পার হওয়ার পর তার তালাকপ্রাপ্তা স্ত্রীর অন্যত্র নিকাহ করার অধিকার রয়েছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।