দ্বীনের বিধান পালন করে না এমন স্ত্রীকে কি ছেড়ে দেবে
প্রশ্ন
স্ত্রী যদি জোর তাগিদ ও দাবি সত্ত্বেও নামায না পড়ে, তাহলে কি তাকে ছেড়ে দেওয়া জরুরি?
উত্তর
যদি সে তার সংশোধনের ব্যাপারে নিরাশ হয়ে যায়, তালাক দেওয়ার পর মোহর আদায়ে কোনো অসুবিধা না হয় এবং নিজেও গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা না থাকে, তাহলে তাকে তালাক দেওয়া মুস্তাহাব; অন্যথায় তাকে তালাক দেবে না এবং সংশোধনের চেষ্টা চালিয়ে যাবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।