ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হওয়ার অবস্থায় নামায
প্রশ্ন
আমার ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ার সমস্যা আছে; ইস্তিঞ্জা করে পাক হওয়ার পরও ফোঁটা বেরিয়ে আসে। আমি জাঙ্গিয়াও পরে থাকি, তা বদলেও ফেলি, [কিন্তু] সবসময় এ নিয়ে আমার দুশ্চিন্তা থাকে। এমন অবস্থায় পবিত্রতা অর্জনের উপায় কী হবে?
উত্তর
আপনি নামাযের জন্য একটি লুঙ্গি আলাদা করে ঠিক করে নিন, যাতে সময় এলে ইস্তিঞ্জা করে পাক হয়ে সেই লুঙ্গি পরে নামায পড়তে পারেন। অথবা প্রস্রাবের ছিদ্রে তুলা রেখে নিন—অর্থাৎ প্রস্রাব শেষ করে ইস্তিঞ্জা করে পাক হওয়ার পর তুলা ভেতরে এমনভাবে রাখুন যেন তার কিছু অংশ বাইরে থাকে। যতক্ষণ বাইরের অংশ ভেজা না হবে, ততক্ষণ ওযু ভাঙার হুকুম হবে না এবং কাপড়ও নাপাক হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।