কুকুরের কাপড়ে গা ঘষে যাওয়া
প্রশ্ন
কুকুর যদি কাপড়ে গা ঘষে চলে যায়, তাহলে কি গোসল করা ও কাপড় বদলানোর প্রয়োজন আছে, নাকি নেই?
উত্তর
কুকুরের লালা নাপাক। যদি লালা না লেগে থাকে, বরং [কুকুরের] শুকনো শরীর কাপড়ে লেগে থাকে, তাহলে তাতে কাপড় নাপাক হবে না। নামাযের জন্য এই কাপড় বদলানো বা ধোয়া কিংবা নিজে গোসল করা জরুরি নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।