মযী ও ওয়াদী লাগা কাপড়ে নামায
প্রশ্ন
মযী বা ওয়াদী শরীরে বা কাপড়ে লেগে থাকলে সেই অবস্থায় না ধুয়ে নামায পড়া যাবে কি? আর যদি তা মাফ হয়, তাহলে মাফের পরিমাণ কত?
উত্তর
ফকীহগণ মযী ও ওয়াদীকে নাজাসাতে গালীযা (গুরুতর নাপাকী) লিখেছেন। এক দিরহামের কম পরিমাণ শরীরে বা কাপড়ে লেগে থাকা অবস্থায় নামায পড়ে নিলে নামায মাকরূহসহ আদায় হয়ে যাবে; বেশি হলে নামায সহীহ-ই হবে না। তরল নাপাকীর পরিমাণ হাতের তালুর গর্ত দিয়ে অনুমান করা যেতে পারে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।