নাপাক কাপড় পাক করার পদ্ধতি
প্রশ্ন
কাপড়ে দৃশ্যমান বা অদৃশ্য নাপাকি (নাজাসাতে মারঈয়া বা গাইরে মারঈয়া) আছে। কাপড়টি এমন জায়গায় বা পাথরের ওপর রাখা হলো যেখান দিয়ে পানি গড়িয়ে যায়; ডান হাতে লোটা বা অনুরূপ কিছু নিয়ে কাপড়ের ওপর পানি ঢালা হচ্ছে এবং একই সঙ্গে বাম হাত দিয়ে ঘষা হচ্ছে। যখন নাপাকি দূর হয়ে গেছে বলে প্রবল ধারণা বা বিশ্বাস হয়ে গেল, তখন কাপড়টি তুলে একবার নিংড়ে নেওয়া হলো, তিনবার নিংড়ানো হলো না। কাপড় কি পাক হলো, নাকি হলো না? উভয় হাত কি পাক হয়ে গেল, নাকি হাত আবার আলাদাভাবে ধুতে হবে?
উত্তর
যদি একটানা পানি ঢালা হয় এবং এক হাত দিয়ে ঘষা হতে থাকে, যতক্ষণ না নাপাকি দূর হয়ে গেছে বলে প্রবল ধারণা (যন্নে গালিব) হয়, তারপর পানি ঢেলে নিংড়ে দেওয়া হয় — তাহলেও কাপড় পাক হয়ে গেছে এবং হাতও পাক হয়ে গেছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।