অন্যকে দিয়ে ইস্তিঞ্জা করানো
প্রশ্ন
কোনো রোগী যদি এমন দুর্বল হয়ে পড়ে যে, নিজের হাতে ইস্তিঞ্জা, ওযু ইত্যাদি করতে পারে না, তবে সে কীভাবে নামায আদায় করবে?
উত্তর
অন্য কারও মাধ্যমে যদি সে পবিত্রতা অর্জন করতে পারে, তবে পবিত্রতা অর্থাৎ ইস্তিঞ্জা ও ওযু করে নামায পড়বে; অন্যথায় যেমন আছে তেমনই পড়বে। তবে স্ত্রী ছাড়া অন্য কেউ যদি ইস্তিঞ্জা করিয়ে দেয়, তাহলে তার জন্য সেই স্থান স্পর্শ করা এবং দেখা জায়েয নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।