নাকে ওষুধ দিলে কি রোযা ভাঙে?
প্রশ্ন
এক ব্যক্তির নাকের দীর্ঘস্থায়ী রোগ আছে (নাক সবসময় বন্ধ থাকে), যে কারণে ওষুধ ব্যবহার করা তার জন্য প্রয়োজনীয় ও অপরিহার্য। এখন রোযা অবস্থায় উল্লিখিত ব্যক্তির জন্য নাকে ওষুধ দেওয়ার অনুমতি আছে কি, নেই? না দিলে তার অত্যন্ত কষ্ট হয়, প্রায়ই মুখ দিয়ে শ্বাস নিতে হয়, ফলে গলা ও মুখ শুকিয়ে যায় এবং ব্যথা শুরু হয়; নাকের ভেতরে শ্লেষ্মা জমে যায়, আর ওষুধ দিলে তা পরিষ্কার হয়ে যায়। অনুগ্রহ করে উত্তর জানাবেন।
উত্তর
যদি রোযা অবস্থায় নাকে ওষুধ দেওয়া হয় এবং সেই ওষুধ মস্তিষ্কের ভেতরে পৌঁছে যায়, তাহলে রোযা ভেঙে যাবে; নতুবা নয়: [ar]أو استعط في أنفه شيئا (إلى أن قال) فوصل الدواء حقيقة إلى جوفه ودماغه (قوله: وصل الدواء حقيقة) أشار إلى أن ما وقع في ظاهر الرواية من تقييد الإفساد بالدواء الرطب مبني على العادة من أنه يصل، وإلا فالمعتبر حقيقة الوصول[/ar] “…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।