এশা, সাহরি, তাহাজ্জুদ ইত্যাদির সময়
প্রশ্ন
এশার নামায, তাহাজ্জুদ নামায এবং সাহরি খাওয়ার সময়ের শেষসীমা কি একই? অর্থাৎ এই তিনটিরই সময় কি সুবহে সাদিক পর্যন্ত? আর তাহাজ্জুদের সময় কখন থেকে শুরু হয় এবং তার শেষসীমা কী?
উত্তর
এগুলোর সবগুলোর শেষ সময় একই। সুবহে সাদিক উদিত হওয়ার কিছু আগে সাহরি খাওয়া আফযাল (উত্তম)। সাহরিতে দেরি করা উচিত, তবে এতটা নয় যে সুবহে সাদিক হয়ে যাওয়ার সন্দেহ দেখা দেয়; বরং তার আগেই শেষ করা উচিত। তাহাজ্জুদের সময়ও এশার পরের সমস্ত রাত, তবে ঘুমিয়ে উঠে পড়লে সওয়াব বেশি হয়, আর সবার শেষে [রাতের শেষ ভাগে] পড়া আফযাল।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।