সিজদায় কুরআনের দু'আ পড়া
প্রশ্ন
নামাযে রুকূ ও সিজদায় তাসবীহর বদলে ফরয বা নফল নামাযে একাকী কুরআনের দু'আ পড়া যাবে কি না? কুরআনে বিভিন্ন জায়গায় যেসব দু'আ আছে, সেগুলো একত্র করে ফরয ও নফল নামাযে পড়া যাবে কি না?
উত্তর
নামাযে রুকূ ও সিজদায় শুধু তাসবীহতেই সীমাবদ্ধ থাকা উচিত; [এ দুই অবস্থায়] কুরআনে কারীম তিলাওয়াত থেকে বিরত থাকতে হবে, যদিও কুরআনের দু'আ পড়লেও নামায ফাসিদ হবে না। কিছু দু'আ হাদীসে এসেছে; নফল নামাযে সেগুলো পড়তে কোনো আপত্তি নেই।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।