প্রথম রাকাতের পর বসে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল
প্রশ্ন
এক ব্যক্তি প্রথম রাকাতের দুই সিজদা করার পর আত-তাহিয়্যাত পড়ার জন্য কিছুক্ষণ বসল—তখনো কিছু পড়েনি, এমন সময় তার মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেল। সাহু সিজদার প্রয়োজন ছিল কি না? আর যদি সে এতক্ষণ বসত যে তিনবার “সুবহানাল্লাহ” বলা যেত, তাহলে প্রয়োজন ছিল কি না?
উত্তর
যদি তিনবার “সুবহানাল্লাহ” বলার সমপরিমাণ সময় বসে থাকে, তবে সাহু সিজদা ওয়াজিব; এর চেয়ে কম হলে সিজদা ওয়াজিব নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।