তারাবীহে নাবালেগের ইমামতি
প্রশ্ন
একটি ছেলে কুরআনের হাফেয। এ বছর শাবানুল মুআযযাম শেষ হলে তার বয়স হবে চৌদ্দ বছর নয় মাস; বাহ্যত বালেগ হওয়ার কোনো আলামত তার মধ্যে পাওয়া যায় না। সে কি এ বছর রমযানে তারাবীহে কুরআন শোনাতে পারবে, নাকি পারবে না?
উত্তর
যদি পবিত্র রমযান আসার আগে তার স্বপ্নদোষ (ইহতিলাম) শুরু হয়ে যায়, তাহলে তাকে ইমাম বানিয়ে তার পেছনে তারাবীহ পড়া ঠিক হবে; অন্যথায় নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।