বাইতুল্লাহর ছবিযুক্ত জায়নামাযে নামায পড়া
প্রশ্ন
যে জায়নামাযে বাইতুল্লাহর ছবি আছে, আর এই ছবি ইহুদীরা অবমাননার উদ্দেশ্যে বানায়, সেই জায়নামাযে নামায পড়ার হুকুম কী?
উত্তর
ছবির হুকুম আসল বস্তুর হুকুম নয়। এই জায়নামাযে নামায পড়া বাইতুল্লাহর ওপর নামায পড়ার মতো নয়। তাই এতে বাইতুল্লাহর অবমাননা হয় না, ইহুদীদের উদ্দেশ্য ব্যর্থ হয়। উত্তম হলো, এমন জায়নামায কেনাই না, যাতে তারা এগুলো বানানো ছেড়ে দেয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।