নামাযে ধারাবাহিকতার বিপরীতে পড়া
প্রশ্ন
নামাযে যদি ভুলবশত পবিত্র কুরআন ধারাবাহিকতার বিপরীতে পড়ে ফেলা হয়, তাহলে কি সিজদায়ে সাহু ওয়াজিব হবে? যেমন, প্রথম রাকাতে “আলাম তারা কাইফা” (সূরা ফীল, 105) এবং দ্বিতীয় রাকাতে “ওয়াইলুল লিকুল্লি” (সূরা হুমাযা, 104) পড়ে ফেলা হলো; ধারাবাহিকতা ছুটে গেল। ধারাবাহিকতা রক্ষা করা কি ওয়াজিব?
উত্তর
তিলাওয়াতের ধারাবাহিকতা ওয়াজিব, তবে তা নামাযের ওয়াজিবসমূহের অন্তর্ভুক্ত নয় যে, ভুলে তা ছুটে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে; বরং তা তিলাওয়াতের ওয়াজিবসমূহের অন্তর্ভুক্ত। সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। “তাহতাবী”-তে মাসআলাটি এভাবেই আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।