কিরাআত ও তাকবীর ছাড়া বাকি সবকিছু মনে মনে পড়া
প্রশ্ন
নামাযে যা কিছু পড়া হয়—ইমাম কিরাআত ও তাকবীর যেগুলো আওয়াজ করে পড়েন তা ছাড়া—সেগুলোতে যদি জিহ্বাকে কাজে না লাগিয়ে কেবল মনে মনে, অন্তরে অন্তরে পড়া হয়, তাহলে কি এভাবে নামায হয়ে যাবে, নাকি কোনো ত্রুটি থেকে যাবে?
উত্তর
নামাযে যা কিছু পড়ার নির্দেশ আছে, তা জিহ্বা দিয়ে পড়া উচিত। কেবল অন্তরের চিন্তার ওপর নির্ভর করা যাবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।