প্রথম কাতারের মুসল্লীর ওযু ভেঙে গেলে সে কী করবে?
প্রশ্ন
প্রচণ্ড ভিড়ের সময় কোনো ব্যক্তি সামনের কাতারে ছিল এবং তার ওযু ভেঙে গেছে। সেই ব্যক্তি কি মুসল্লীদের সামনে দিয়ে অতিক্রম করতে পারবে? [কারণ] সে যদি কাতার ভেঙে ও চিরে বের হয়, তবে এ অবস্থায় মুসলমানকে কষ্ট দেওয়া হবে, আর ভিড়ের মধ্যে অনেকগুলো কাতার চিরে ভেঙে বের হওয়া খুবই কঠিন।
উত্তর
প্রতিটি কাতারের দুজন লোকের মাঝখান দিয়ে তাকে বের হতে হবে—এর অনুমতি আছে। তবে তা যদি কঠিন হয়, তাহলে সেখানেই বসে পড়বে এবং নামাযে শরীক থাকবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।