আহলে হাদীসের পেছনে নামায
প্রশ্ন
আহলে হাদীসের পেছনে নামায সহীহ হবে কি না? আর তারা আহলে সুন্নত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত কি না?
উত্তর
আহলে হাদীস যদি মুজতাহিদগণকে গালমন্দ ও কটুক্তি না করে এবং ফরয ও ওয়াজিবসমূহে হানাফী মাযহাবের প্রতি লক্ষ্য রেখে নামায পড়ায়, তাহলে তাদের পেছনে নামায সহীহ হবে। এমন আহলে হাদীসরাও আহলে সুন্নত ওয়াল জামাআত থেকে আলাদা নয়, যারা সততার সাথে হাদীসের ওপর আমল করে এবং ফকীহগণের প্রতি বিদ্বেষ রাখে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।