শাফেয়ীর পেছনে হানাফীদের ঈদের নামায
প্রশ্ন
ঈদের নামাযে ইমাম যদি শাফেয়ী মাযহাবের হন, আর মুক্তাদীরা হানাফী হন—যাঁদের মতে ঈদের নামায ওয়াজিব, অথচ শাফেয়ীদের মতে সুন্নত—তাহলে হানাফীদের ঈদের নামায সহীহ ও বৈধ হবে কি না? আর যদি শাফেয়ীর ইকতিদা করা হানাফীদের জন্য সহীহ ও বৈধ না হয়, তাহলে তা সহীহ ও বৈধ হওয়ার উপায় কী?
উত্তর
ইমাম যদি হানাফী মাযহাব রক্ষা করেন, অর্থাৎ কোনো কিছু বাদ না দিয়ে ফরয ও ওয়াজিবসমূহ আদায় করেন, তাহলে এমন ইমামের পেছনে হানাফীদের নামায নিঃসন্দেহে আদায় হয়ে যাবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।