রমযানে বিতরের নামাযে ইমামতি কে করবে?
প্রশ্ন
আমাদের মসজিদের স্থায়ী ইমাম দারুল উলূম দেওবন্দের ফারেগ (স্নাতক)। এশার ফরয নামায পড়ানোর পর তারাবীহ পড়ান হাফেয সাহেব, যাকে পবিত্র রমযানে তারাবীহ পড়ানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বিতরের জামাআতে ইমামতির অধিকার কার—স্থায়ী ইমামের, না হাফেয সাহেবের?
উত্তর
যে ইমাম এশার ফরয নামায পড়িয়েছেন, বিতরও তিনিই পড়াবেন; তবে যিনি তারাবীহ পড়ান তিনি যদি বিতর পড়ান, তাহলেও তা সঠিক—এতে কোনো মাকরূহ নেই। এ নিয়ে বিবাদ করবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।